পাবনার ভাঙ্গুড়ায় ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ভাব বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নতুন কম্বল পেয়ে উল্লাসে মেতে ওঠে।
শীতের তীব্রতায় কষ্টে থাকা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ভাব বাংলাদেশ। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আয়নুল হক, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ভাব বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, সিনিয়র শিক্ষক কে. এম জাহাঙ্গীর কবির, স্বপ্না রানী পালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ভাব বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো. অহিদুজ্জামান লিটন বলেন, দারিদ্র্যপীড়িত কিন্তু অদম্য মেধাবী শিক্ষার্থীরা অপরাজেয় স্বপ্নে জয় করুক পৃথিবী। সমাজের পিছিয়ে পড়া ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ভাব বাংলাদেশ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

