AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুরাদনগরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার


Ekushey Sangbad
মুরাদনগর উপজেলা প্রতিনিধি, কুমিল্লা
০৯:২৩ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

মুরাদনগরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সৈয়দ শাহীন (৪৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ শাহীন মৃত সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে সৈয়দ শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রীদের নিয়ে কটূক্তি করে বিভ্রান্তিমূলক একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

সোমবার বিকেলে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, ধর্ম নিয়ে কটূক্তি করে বিভ্রান্তিমূলক পোস্ট করায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, গ্রেপ্তারের পর সোমবার বিকেলে ছাত্র ও সাধারণ জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলকারীরা অভিযুক্তের দ্রুত শাস্তি দাবি করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!