AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জন চূড়ান্ত


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৯:০২ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩ জন চূড়ান্ত

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়।

১৭ জানুয়ারি (শনিবার) এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও খাতা সংগ্রহসহ প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন।

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ৩৫ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ জন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে ৩ জন প্রার্থীকে (২ জন মহিলা ও ১ জন পুরুষ) চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর সভাপতিত্বে পুরো পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

নিয়োগ পরীক্ষা শেষে গভর্নিং বডির সভাপতি বলেন, “যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া নীতিমালা অনুসরণ করে স্বচ্ছভাবে পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিদ্যালয়ে শিক্ষাদান কৌশল পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।

এসময় নিয়োগ পরীক্ষা কার্যক্রমে ক্যাপ্টেন অমিত কুমার সাহা, মেডিক্যাল অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস), বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


একুশে সংবাদ/ওজি

Link copied!