AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০১:৪৯ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

শেরপুরে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পৌরশহরের ডা. সেকান্দর আলী কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং রাত ৮টায় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ফুটবল ফাইনালে চাপাতলী ব্ল্যাক ড্রাগন বনাম আলোর পথে তারুণ্যের যুব সংঘের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে আলোর পথে তারুণ্যের যুব সংঘ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই দিনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো. শফিউল আলম চাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসকোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জে. এম. রেজাউল করিম খান, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ আরও অনেকে।

খেলা শুরুর আগে অতিথিরা বলেন, প্রয়াত অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ছিলেন একজন মানবিক ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এ সময় তারা তরুণ সমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাগুলো পরিচালনা করেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম রানা ও সদস্য সচিব মো. হযরত নোমান নয়ন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!