AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০১:০৩ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

হিমালয়ের পাদদেশঘেঁষা জেলা পঞ্চগড়ে উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠান্ডায় কাঁপছে জেলার সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়া। এলাকাটির ওপর দিয়ে বর্তমানে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯১ শতাংশ। ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল ঠান্ডা বাতাস।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসে।

তীব্র শীত ও দীর্ঘ সময় কুয়াশা থাকার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এসব রোগে আক্রান্তদের চাপও বৃদ্ধি পেয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমেল বাতাসের প্রভাবে এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা শীতের তীব্রতার ইঙ্গিত দেয়।

তিনি আরও জানান, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!