AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে দুস্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:০৫ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তে দুস্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এ সময় ৫৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আসিফ এবং সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবির এ মানবিক উদ্যোগে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা এ সহায়তার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!