AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ভূরুঙ্গামারী উপজেলা শাখা

শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলো ছাত্রশিবির



শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করলো ছাত্রশিবির

কুড়িগ্রাম জেলায় চলমান তীব্র শীতে সাধারণ মানুষ যখন কনকনে ঠান্ডায় কুপোকাত, তখন মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় শীত নিবারণে শিক্ষার্থীদের মাঝে (৯ জানুয়ারি)কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

শিক্ষার্থীদের শীত নিবারণের লক্ষ্যে আয়োজিত এই শীতবস্ত্র উপহার প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াহ সম্পাদক মোঃ শোয়াইবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আল মামুন।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা যেন শীতের কারণে পড়াশোনায় ব্যাহত না হয়, সে লক্ষ্যে ছাত্রশিবির এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
আয়োজকরা আরও জানান, শিক্ষার্থীদের কল্যাণে ও মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


একুশে সংবাদ/ওজি

Link copied!