AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে আবারও ভূমিকম্প 


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৯ এএম, ৯ জানুয়ারি, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প 

ভোলার মনপুরা উপজেলায় ফের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এ ভূকম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। এ সময় দ্বীপটির বিভিন্ন এলাকার বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ স্থাপনা কেঁপে ওঠে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালে হঠাৎ মসজিদটি কেঁপে ওঠে। মুসল্লিরা বিষয়টি স্পষ্টভাবে অনুভব করেন, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভারতের মনিপুর ও আসাম অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার উপকূলীয় এই এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের মে মাসেও ভারতের মনিপুরে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল বলে স্থানীয়রা জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!