পাবনার ভাঙ্গুড়ায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতার মূল লক্ষ্য উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবান প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এসময় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

