AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষকে বরণ



গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিদায় ও নবাগত অধ্যক্ষকে বরণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লাকে বরণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে কলেজের হলরুমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ পরিবারের আয়োজনে অনুষ্ঠান শুরু হয়, যা দুপুর পর্যন্ত চলেছে।

অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক ও সরকারি পাংশা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা।

বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর অবসর জীবন সুখময় ও সুস্থতা কামনা করেন।

একইসঙ্গে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার নেতৃত্বে কলেজের শিক্ষার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সিনিয়র শিক্ষক প্রভাষক মো. মাসুদ পারভেজ। এ সময় কলেজের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদসহ শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও নবাগত অধ্যক্ষকে উষ্ণ অভিনন্দন জানান।

পরিশেষে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নবাগত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!