গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালে
দা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মেয়র মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী, জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন।
পরে দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

