রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের অধীনস্হ মডেল টাউন নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫৬.৭৭ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়।
আটক কাঠের সিজার মূল্য ৮,৯১,৯২৫/- (আট লাখ একানব্বই হাজার নয়শত পঁচিশ) টাকা।
গত ১ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ৩৫৬.৭৭ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটক কাঠের সিজার মূল্য ৮,৯১,৯২৫/-(আট লাখ একানব্বই হাজার নয়শত পঁচিশ) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত সকল ধরনের চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

