AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে ২২ভরি স্বর্ণ লুট, বৃদ্ধা আহত



বোয়ালখালীতে  ২২ভরি স্বর্ণ লুট, বৃদ্ধা আহত

চট্টগ্রামের বোয়ালখালীতে  গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ২২ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট হয়েছে। এ সময় ডাকাতদের বেধড়ক মারধরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশ গুরুতর আহত হন। 

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯নং আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে।
ভুক্তভোগী মিরা দাশ জানান, রাতের আঁধারে আনুমানিক ১৫ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। এর মধ্যে ৭ জন ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের প্রত্যেকের হাতে নতুন রাম দা ছিল। তাঁর পরিবারের ৬ ছেলে মিলন দাশ, স্বপন দাশ, তপন দাশ, রুপন দাশ, সুমন দাশ ও সুজন দাশ কেউ বাড়িতে বসবাস করেন না। তিনি পুত্রবধূদের নিয়ে বাড়িতে থাকেন।

ডাকাতরা ঘরে ঢুকে তাঁকে মারধর করে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। রুপন দাশের স্ত্রীর আট ভরি স্বর্ণ ও একটি আইফোনসহ দুটি মোবাইল, সুজন দাশের স্ত্রীর সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল এবং মিরা দাশের নিজের সাত ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়া স্বপন দাশের স্ত্রীর কানের দুল, মোবাইল ফোন ও নগদ টাকাও লুট করা হয়।
ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!