বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রামে অবস্থিত এইচ এম ইনস্টিটিউশনে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করেছে আব্দুল আজিজ ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাবির হোসেন, উজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার ও বামরাইল ইউনিয়নের প্রশাসক মো. আবুল কালাম আজাদ। এছাড়া আব্দুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা বেগম নীলিমা এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মো. এমদাদ হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইফুল হুদা ফিরোজ, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে এ ধরনের কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

