AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল ট্রেন



অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল ট্রেন

অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেতুর দুই পাশের যানজট দীর্ঘস্থায়ী হয়। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ভোগান্তির শিকার সিএনজি চালক সাইমন বলেন, “হঠাৎ দেখি, সিনেমার মতো ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে চেইন টানল কিছুই বোঝা গেল না। সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের কারণে অনেকক্ষণ আটকে ছিলাম।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!