AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):

জামায়াতের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন



জামায়াতের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

৪৭ নওগাঁ-২ (পত্নীতলা -ধাম‌ইরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো: এনামুল হকের পক্ষে- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরম তুললেন পত্নীতলা উপজেলা শাখা, জামায়াতে ইসলামীর আমীর মো: আবদুল মুকীম।

শনিবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পত্নীতলা ইউএনও আলীমুজ্জামান মিলনের নিকট হতে ওই ফরম উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নেতা ও পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, নওগাঁ-২ জামায়াতের নির্বাচন পরিচালক মারুফ হোসেন প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!