নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (সন্ধ্যা ৬টার দিকে) নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গরু ব্যবসায়ী মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি চৌবাড়িয়া গরুর হাট থেকে সতীহাটের দিকে ফেরার পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে চলন্ত একটি গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

