AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙা সেনা জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৩৪ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

মাটিরাঙা সেনা জোন কর্তৃক অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (মাটিরাঙা সেনা জোন)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাটিরাঙা সেনা জোনের আওতাধীন সাপমারা এলাকার স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির শুভসূচনা করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

মানবিক এ কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায়দের চিকিৎসাসেবা প্রদান, এলাকার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ, কারবারি ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা এবং রাধাকৃষ্ণ মন্দিরে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়।

পাশাপাশি স্থানীয় ৩০০ জন পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ক্যাপ্টেন নূর এ রেজওয়ান তৌফিক রিজভী ও ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম। একই সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!