AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহিদ হাদি হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ, শিক্ষার্থী-জনতার ঢল



শহিদ হাদি হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ, শিক্ষার্থী-জনতার ঢল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মৌলভীবাজার জেলাজুড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে জেলার প্রতিটি মসজিদে শহিদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে শুক্রবার বেলা ৩টা থেকে মৌলভীবাজার চৌমুহনা সড়কে অবস্থান কর্মসূচি শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একপ্রকার ঢল নামে। সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’ ইত্যাদি স্লোগান দেন।

অন্যদিকে জেলার কমলগঞ্জে শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এছাড়া শ্রীমঙ্গলে ছাত্রজনতার উদ্যোগে বাদ জুমা চৌমুহনা সড়কে গণদোয়া, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!