AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা



আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জামালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক জামালগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রইছ উদ্দিন এবং বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রব।

আলোচনায় অতিথিবৃন্দ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার পাবেল কান্তি সরকার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২)-এর আওতায় অভিবাসীদের পুনঃএকত্রীকরণ (রি-ইন্টিগ্রেশন) এবং বৈধপথে বিদেশ গমন বিষয়ে গণসংযোগ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. খালেদ, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রবাসফেরত ভুক্তভোগী ও ব্র্যাকের উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জান, মো. ফয়সল, ময়না বেগম ও সাবিকুন নাহার। এছাড়া প্রবাস বন্ধু ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুবেল আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ দাস এবং সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!