`দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ` এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হযরত আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

