AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত



ভূরুঙ্গামারীতে জামায়াতের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামী বিজয় র‍্যালি করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজয় র‍্যালি শুরু হয়। এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে এসে শেষ হয়। হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজয় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেমন—“জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা”, “গোলামি না, আজাদী আজাদী”, “দালালি না, রাজপথ রাজপথ”, “দিল্লি না, ঢাকা ঢাকা” ইত্যাদি।

র‍্যালি শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জৈষ্ঠ্য প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!