AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে বিজয় দিবস উদযাপন


Ekushey Sangbad
গৌরীপুর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৪:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

গৌরীপুরে বিজয় দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর)  শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দিবসের সুচনা করা হয়।

৯টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ ময়মনসিংহ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা,উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস,সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি কাজী আব্দৃল্লাহ আল আমিন,সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,সাধারন সম্পাদক শেখ বিপ্লব,সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা,সাধারন সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

একুশে সংবাদ/ওজি

Link copied!