AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
১২:৪১ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে চেঙ্গী স্কয়ার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বীরত্ব, ত্যাগ ও বিজয়ের উল্লাসে ভাসমান বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য, গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা জীবন বাজি রেখে, পঙ্গুত্ব বরণ করে এবং মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিলেন কাঙ্ক্ষিত স্বাধীনতা—তাঁদের আত্মত্যাগে বিশ্বের বুকে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র ও লাল-সবুজের পতাকা। এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

এরপর স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!