AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা উত্তর শিবিরের ‘রান ফর ভিক্টরি’ কর্মসূচি অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
০৭:৫০ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলা উত্তর শিবিরের ‘রান ফর ভিক্টরি’ কর্মসূচি অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে বর্ণাঢ্য ‘রান ফর ভিক্টরি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৫ ডিসেম্বর ) সকাল ৭টা ৪০ মিনিটে চৌমুহনী কাচারি বাড়ি মসজিদ থেকে কর্মসূচিটি শুরু হয়। চৌমুহনী পৌরসভার বাজার এলাকা প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে গ্রোভ ফ্যাক্টরিতে গিয়ে ‘রান ফর ভিক্টরি’ কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে মহান বিজয় দিবসের চেতনা ও দেশপ্রেমের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

কর্মসূচি শেষে জেলা উত্তর শিবির সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শবান ও নৈতিক মানুষ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উত্তর শিবিরের দপ্তর সম্পাদক আমিনুল এহসান ফাহাদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক জেলা উত্তর সভাপতি মশিউর রহমান ফাহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ‘রান ফর ভিক্টরি’ কর্মসূচিতে অংশগ্রহণকারী ২০ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!