AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে যুবলীগ নেতার ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৩:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

লালপুরে যুবলীগ নেতার ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে, রাজন সমর্থকের প্রায় ৬শ গাছ কেটে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের চাচাতো ভাইয়ের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এসময় লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, “লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের চাচাতো ভাই আশরাফুল ইসলাম মামুনের কুজিপুকুর এলাকায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন সমর্থকের প্রায় ৬শ গাছ কেটে দেওয়া হয়েছে। এই ধরনের সংবাদ ১২ ডিসেম্বর ‘নাটোর প্রতিদিন’ ফেসবুক পেজে এবং ১৩ ডিসেম্বর দৈনিক ‘ভোরের দর্পন’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এধরনের সংবাদ ষড়যন্ত্রমূলক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সোহেল আরো বলেন, “২০০৬ সালে জমি নিয়ে মামলা হয়েছে, যা এখনো আদালতে চলমান। এই জমির গাছ কাটা নিয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন সমর্থক এবং বিএনপি দলীয় এমপি প্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কোন লোকজন জড়িত নয়।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!