AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
তাপস কর, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
০৩:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রোববার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও ঈশ্বরগঞ্জ থানার রবিউল আজম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ ও আনোয়ারুল কবির রেনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপজেলা মডেল মসজিদের খতীব মুফতী আহসান উল্যাহ কাসেমী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কায়সার তালুকদার এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজীব। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!