ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ উসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে শেরপুর জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন এবং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ প্রার্থী শরিফ উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

