বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের সাথে শনিবার বেলা ১১ টায় মতবিনিময় অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের হাত ধরে স্বপন রায়, নিখিল রায়সহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী জেলা বিএনপি নেতা কাজী শিপনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন।
এ সভায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছিম রাখি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

