AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত



বানারীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে একটি শোভাযাত্রা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাঢ়ী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, এনজিও পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ, সাংবাদিক সাব্বির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শুভ মোঘল, মাইদুল ইসলাম শফিক প্রমুখ।

সব বক্তারা সমবায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমবায়িরা কোন ধরনের কাজ করতে পারবেন এবং কোন কাজ করতে পারবেন না, সে বিষয়ে সার্বিক দিকনির্দেশনা দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাঢ়ী।

সমবায় দিবসে বানারীপাড়া উপজেলার লাইসেন্সবিহীন এবং কালো তালিকাভুক্ত সমিতিগুলো, যারা বানারীপাড়া বন্দরবাজারে কার্যক্রম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!