AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার



রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তানভীর (২৪) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর পুবেরগাঁও এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, টহলরত অবস্থায় স্থানীয় সূত্রে খবর পায় যে ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার সংলগ্ন এলাকায় চারতাল্লুক আশকারীর বাড়িতে কিছু ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে টাকা দাবি করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তানভীরকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী ২-৩ জন পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তানভীর ও তার সহযোগীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাদকদ্রব্য অনুসন্ধানের নাম করে ওই বাড়িতে তল্লাশি চালায়। কোনো মাদকদ্রব্য না পাওয়া সত্ত্বেও তারা তথাকথিত মাদক ব্যবসায়ী থেকে চাঁদা দাবি করেছিল।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "গ্রেফতারকৃত তানভীর কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়। সে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অপরাধ করেছে। ডিবি পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির কোনো ঘটনাই বরদাস্ত করা হবে না। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।"

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!