ময়মনসিংহের ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্যাহ চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভালুকা প্রেসক্লাবের সামনে “ভালুকার ছাত্র জনতা” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাফি উল্যাহ চৌধুরী ভালুকার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডে জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা এ ধরনের ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন, একজন তরুণ সমাজসেবকের সুনাম ক্ষুণ্ন করার এই ষড়যন্ত্র সফল হবে না।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় স্কুল শিক্ষক আশরাফুল আলম, ভালুকা উপজেলা মহিলা দলের নেত্রী নাসরিন সুলতানা চায়না, ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষার, এছাড়াও শ্রী রতি চন্দ্র বর্মন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা রাফি উল্যাহ চৌধুরীর প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, ভালুকার উন্নয়ন ও তারুণ্যের নেতৃত্বে যারা কাজ করছেন তাদের মনোবল ভাঙতে অপপ্রচার কখনোই সফল হবে না।
রাফি উল্যাহ চৌধুরী নামটি এখন ভালুকার তরুণ সমাজে এক অনুপ্রেরণার প্রতীক। ক্রীড়া, সংস্কৃতি থেকে শুরু করে সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তার সক্রিয় অংশগ্রহণের ফলেই সাধারণ মানুষ আজ তার পাশে দাঁড়িয়েছে একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের ভাষায়, ঐক্যের হাত ধরে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

