AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার



সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি দল সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার সীচা চৌরাস্তা ও পাঁচপীর বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মঞ্জু মিয়া এবং উত্তর দুলাল গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. বাদল মিয়া।

এ ঘটনায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!