তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র সরিষাবাড়ীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চার মাসব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম খান প্রমুখ।
জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মামুন হোসেন জানান, পাঁচটি বিভাগে মোট ২৫০ জন নারী এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

