AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহের পর্নোগ্রাফি মামলায় ঝালকাঠির যুবক গ্রেপ্তার



ময়মনসিংহের পর্নোগ্রাফি মামলায় ঝালকাঠির যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় ঝালকাঠির লোকমান হোসেন হৃদয় ওরফে রাফান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

গ্রেপ্তারকৃত লোকমান ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামের বাসিন্দা। বুধবার (২৫ জুন) দিবাগত রাতে র‍্যাব সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং পরে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অভিযুক্ত যুবক এক ছাত্রীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। একপর্যায়ে ভিডিও কলে মেয়েটির আপত্তিকর ভিডিও ধারণ করে তা নিজের এক বন্ধুর কাছে পাঠান। পরে ওই দুইজন ছাত্রীকে ব্ল্যাকমেল করে চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রী ঘটনা জানালে তার পরিবার অভিযুক্তদের কাছে ভিডিও মুছে ফেলার অনুরোধ করে। কিন্তু তারা জানায়, টাকা না দিলে ভিডিও মুছবে না।

র‍্যাব সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ এর সহযোগিতা চান। এরপর র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ময়মনসিংহের পাগলা থানায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামিকে র‍্যাব-৮ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। যেহেতু মামলাটি পাগলা থানায়, তাই আসামিকে নিতে ওখানকার পুলিশ ঝালকাঠির উদ্দেশে রওনা হয়েছে।”

 

একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে

Link copied!