নারায়ণগঞ্জের আড়াইহাজারে দাম্পত্য কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী আনিকা (২০)।
বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার শশুরালয় থেকে ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগনো ও ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ।
নিহত আনিকা ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
আড়াইহাজর থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্ররেণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

