খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির অফিসে এ ঘটনা ঘটে। এতে আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। তারা বলেন, শনিবার বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল। ওই কর্মসূচি শেষে ফেরার পথে কার্যালয়ে ভাঙচুর চালান তারা। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
দলটির নেতারা আরও অভিযোগ করেন, ভাঙচুরের সময় গুরুত্বপূর্ণ নথি ও দলিল লুটপাট করা হয়েছে। পরে ভাঙা আসবাবপত্র অফিসের বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

