নেত্রকোনা জেলার মদনে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আব্দুস সাত্তার (৭০) নামে এক কৃষক মারা গেছেন। তিনি বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার দেওয়ান বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে আসেন।
আব্দুস সাত্তার দুপুরে প্রচণ্ড তাপদাহে জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়লে লোকজন তাকে মদন হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার উপজেলার পরশখিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
ইউপি সদস্য রিপন মিয়া জানান, আব্দুস সাত্তার আমার চাচা হন। তিনি বৃহস্পতিবার সকালে পারিবারিক বাজার করতে দেওয়ান বাজারে যান। সেখানে তিনি প্রচণ্ড গরমে স্ট্রোক করেন। লোকজন তাকে মদন হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার মো. রাহাতুল ইসলাম ভূঁইয়া চাচাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/চ.আ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

