কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলা উওর হারেঞ্জা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া হোসেনপুর উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের বাসিন্দা।
হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ উপজেলা উওর হারেঞ্জা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ৩ কেজি গাঁজাসহ জুয়েল ফকিরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

