AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শকদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখলেন ইউএনও সাথী



দর্শকদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখলেন ইউএনও সাথী

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রাউন্ড অব ১৬-এর ম্যাচ উপভোগ করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

মঙ্গলবার রাতে ধনবাড়ী বাজার এলাকায় আয়োজিত বড় পর্দায় খেলা প্রদর্শনীতে তিনি উপস্থিত হয়ে হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে ম্যাচ উপভোগ করেন। এ সময় দর্শকদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

খেলা শেষে ইউএনও মিজ নূরজাহান আক্তার সাথী বলেন, “খেলার আনন্দ মানুষকে একত্রিত করে। আজ এখানে হাজারো মানুষ একসঙ্গে কোনো বিভেদ বা প্রতিহিংসা ছাড়া শুধুমাত্র খেলা উপভোগ করতে এসেছে। এমন মিলনমেলা আমাদের সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।”

তিনি আরও বলেন, “এই আনন্দঘন পরিবেশ আমাদের মনে করিয়ে দেয়, আমরা চাইলে নানা ভেদাভেদ ভুলে একসঙ্গে থাকতে পারি। এ ধরনের ইতিবাচক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

ইউএনওকে দর্শকদের মাঝে উপস্থিত দেখে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। অনেকেই তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একসঙ্গে খেলা উপভোগ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!