AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৩ পিএম, ৮ জুলাই, ২০২৬

রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করল মিসর

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় পরাজয়ের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচ শেষে মিসর শিবির থেকে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। দলের প্রধান কোচ হোসেম হাসান অভিযোগ করেন, ম্যাচে কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে এবং সেগুলো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। ফরোয়ার্ড মোস্তাফা জিকোও রেফারির সমালোচনা করেন।

এরপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ইএফএর সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে রেফারি ও তার সহকারীদের পারফরম্যান্স তদন্তের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাদের দায়িত্ব না দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

মিসরের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিতর্কিত সিদ্ধান্ত। এর মধ্যে একটি হলো ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা। অন্যটি হলো প্রতিপক্ষের বিরুদ্ধে ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করা হলেও সেটি ভিএআরের মাধ্যমে পুনরায় পর্যালোচনা না করা।

এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে অভিযোগের পর ম্যাচটির রেফারিং নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!