AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে মসজিদের সংখ্যা সাড়ে ৩ লাখ বেশি


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১২:১১ পিএম, ৮ জুলাই, ২০২৬

দেশে মসজিদের সংখ্যা সাড়ে ৩ লাখ বেশি

বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ দেশের মসজিদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে রয়েছে ৭১ হাজার ৫৯৬টি মসজিদ। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে রয়েছে ৬৩ হাজার ৭০৩টি মসজিদ।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশই ঢাকা বিভাগে অবস্থিত। অন্যদিকে মসজিদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, আর সবচেয়ে কম মসজিদ রয়েছে সিলেট বিভাগে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগভিত্তিক তথ্যের পাশাপাশি জেলা ও উপজেলাভিত্তিক মসজিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়গুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এতে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তিনি আরও জানান, করোনা মহামারির সময় প্রস্তুত করা তালিকার তুলনায় বর্তমানে দেশে মসজিদের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!