ফরিদপুরের ভাঙ্গায় আসিফ মুন্সী (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আসিফ ওই গ্রামের ফারুক মুন্সির ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আসিফকে দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশে খবর দেয়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার অভাবে কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার জানায়, আসিফ মুন্সী একজন দরিদ্র পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। অর্থের অভাবে পরিবারের লোকজন তার উন্নত চিকিৎসা করাতে পারছিল না।
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

