গোপালগঞ্জের মুকসুদপুরে নদীতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রী হেনা (১১) মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় মধুমতি নদীতে জমজ দুই বোন হাসনা ও হেনা (১১) গোসলে নামে। এ সময় হাসনা নদী থেকে পাড়ে আসলেও হেনা নিখোঁজ হয়। পরদিন রোববার সকালে হেনার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হেনা ওই এলাকার হাকিম মোল্লার মেয়ে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, উপজেলার গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকার হাকিম মোল্লা ঢাকা থেকে তার ছোট ভাই বাকির মোল্লার বিয়ের অনুষ্ঠানে জমজ দুই মেয়ে নিয়ে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির পাশের মধুমতি নদীতে জমজ দুই মেয়ে হাসনা ও হেনা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
এ সময় এক মেয়ে হাসনা জীবিত উদ্ধার হলেও হেনা নিখোঁজ হয়। নিখোঁজের এক দিন পর রোববার সকালে হেনার মরদেহ মধুমতি নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
একুশে সংবাদ.কম/মু.ম.হু/বিএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

