চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের একটি লিভিং রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মৃত ব্যক্তির নাম নরেন ধর (৩৮)। তিনি ভারতের হরিয়ানার চণ্ডীগড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাম নিওয়াস।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরিফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়া-আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের আলামত বা শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

