AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে তিন বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৮:৩৯ পিএম, ২১ মে, ২০২৬

চট্টগ্রামে তিন বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্তকে আটকের দাবিতে স্থানীয় বাসিন্দারা একটি ভবন ঘেরাও করেন। এ সময় অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় পড়ে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। তবে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে আনতে চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে রাখে। সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এদিকে নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক এখনও ওই ভবনের ভেতরেই অবস্থান করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়রা যে ভবনে অভিযুক্ত অবস্থান করছে বলে সন্দেহ করছেন, সেটি ঘেরাও করে রেখেছেন। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়। পরপর এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!