AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চট্টগ্রামে শিশু ধর্ষণ

টিয়ারগ্যাস ছুড়েও অভিযুক্তকে নিতে যেতে পারেনি পুলিশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:৫৯ পিএম, ২১ মে, ২০২৬

টিয়ারগ্যাস ছুড়েও অভিযুক্তকে নিতে যেতে পারেনি পুলিশ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করলেও বিক্ষুব্ধ জনতার বাধার মুখে তাকে ঘটনাস্থল থেকে নিতে পারেনি পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার বিসমিল্লাহ ম্যানশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযুক্তকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। পরে তাকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। সংঘর্ষের মধ্যে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিয়ারগ্যাস ছোড়ার পরও রাত পর্যন্ত অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে পারেনি পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!