AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:০৪ পিএম, ১৪ মে, ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল

চট্টগ্রামে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘বীর চট্টলার মোশাররফ ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগানে তাকে শেষ বিদায় জানান।

জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

এর আগে মরদেহ জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছালে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমে যায়। ফুলে ফুলে ভরে ওঠে কফিন।

বক্তারা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মানুষ তার অবদান দীর্ঘদিন স্মরণ করবে।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

পরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স মীরসরাই উপজেলার ধুম গ্রামের উদ্দেশে রওনা হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে জন্ম নেওয়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!