AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিরকুটে শিক্ষকের নাম, শিক্ষার্থীর আত্মহত্যায় গ্রেপ্তার সুদীপ চক্রবর্তী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩০ পিএম, ২৬ এপ্রিল, ২০২৬

চিরকুটে শিক্ষকের নাম, শিক্ষার্থীর আত্মহত্যায় গ্রেপ্তার সুদীপ চক্রবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে মিমোর মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ ছিল। এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শিরোনাম দেন

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে সকাল ৮টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চিরকুটে আরও এক শিক্ষার্থীর নাম ছিল। তাকেও হেফাজতে নেয় পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উম্মে হানি নামে ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

মুনিরা মাহজাবিন মিমোর চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!