AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য সুখবর দিল সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৭ পিএম, ১০ মার্চ, ২০২৬

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য সুখবর দিল সরকার

চলমান জ্বালানি পরিস্থিতির মধ্যে মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ার চালকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে মহানগর এলাকায় এসব চালক একবারে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল কিনতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষর করেন।

বিপিসি জানিয়েছে, জনগণের মধ্যে জ্বালানি নিয়ে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে তা কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এই নির্দেশনা মহানগর এলাকাগুলোর জন্য প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশে জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে এবং বিদেশ থেকে নিয়মিতভাবে তেলের চালান দেশে পৌঁছাচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রাইড শেয়ার চালকরা একবারে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন। তবে তেল সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে।

ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে একটি ক্রয় রসিদ দেওয়া হবে। পরবর্তীবার জ্বালানি নিতে হলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে। এছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করে তেল সরবরাহ করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সব ভোক্তা ও ডিলারদের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিপিসি, যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!